চট্টগ্রাম ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

নিজ উদ্যোগে পোস্টার অপসারণ করে ভোটারদের মাঝে ইতিবাচক বার্তা ছড়ালেন প্রার্থী সালাম মাদানী

নির্বাচনী আচরণবিধি মানায় দৃষ্টান্ত স্থাপন: নিজের পোস্টার নিজেই নামালেন সালাম মাদানী

সারাদেশ৭১ নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের নির্বাচনী প্রচারণায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী। নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান দেখিয়ে এবং নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি নিজ উদ্যোগে নিজের পোস্টার, ব্যানার ও অন্যান্য প্রচার সামগ্রী অপসারণ শুরু করেন।

১২ ডিসেম্বর শুক্রবার সকালে ছাতক শহরের বিভিন্ন পয়েন্টে দেখা যায়, মাওলানা সালাম মাদানী নিজেই দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের প্রধান সড়ক, উপ-সড়ক এবং অলিগলিতে লাগানো প্রচারণা সামগ্রী নামাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণত আচরণবিধি ভঙ্গের নোটিশ পাওয়ার পর বা নির্বাচনের পর প্রার্থীদের পোস্টার সরাতে দেখা যায়। কিন্তু সালাম মাদানীর এই স্বতঃপ্রণোদিত উদ্যোগ স্থানীয় ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

সালাম মাদানী বলেন, “নির্বাচনী আচরণবিধি সবার জন্য সমান। একজন প্রার্থী হিসেবে আমি নিজে থেকেই আইন মানার ক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করতে চাই। তাই বিধি জারির সঙ্গে সঙ্গে আমার সব প্রচার সামগ্রী অপসারণের কাজ শুরু করেছি।”

তিনি আরও বলেন, “দেশের আইন সবার জন্য বাধ্যতামূলক। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের স্বার্থে যা যা নির্দেশনা আসবে, আমরা তা মেনে চলবো। আবার প্রচারণা শুরু করার নির্দেশনা এলে যথাযথভাবে প্রচার চালানো হবে।”

স্থানীয় ভোটাররা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনী আইন মানায় একজন প্রার্থীর এমন দৃষ্টান্ত অন্যদের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নিজ উদ্যোগে পোস্টার অপসারণ করে ভোটারদের মাঝে ইতিবাচক বার্তা ছড়ালেন প্রার্থী সালাম মাদানী

নির্বাচনী আচরণবিধি মানায় দৃষ্টান্ত স্থাপন: নিজের পোস্টার নিজেই নামালেন সালাম মাদানী

আপডেট সময় : ১১:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫