শাহাপুর এলাকায় অভিযান, অস্ত্র-মাদক সরঞ্জাম উদ্ধার
কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযান: পিস্তল ও গুলিসহ আটক ৩ অস্ত্র ব্যবসায়ী
- আপডেট সময় : ০৬:৪১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার তিতাস উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে পিস্তল ও গুলিসহ অবৈধ অস্ত্র এবং মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। আটক করা হয়েছে তিন অস্ত্র ব্যবসায়ীকে।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মফিজ উদ্দিন।
পুলিশ ও সেনাবাহিনীর সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
আজ ভোরে উপজেলার শাহাপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি ৯ মি.মি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি রামদা ও ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়। এ সময় অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে যৌথবাহিনী।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও সরঞ্জাম যথাযথ প্রক্রিয়ায় তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।
ওসি (তদন্ত) মো. মফিজ উদ্দিন জানান, আটক তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তিতাস থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




















