চট্টগ্রাম ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

টিনশেড কলোনিতে ১০০টির বেশি কক্ষ পুড়ে ছাই, বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা

কালিয়াকৈর টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের ২ ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লিবিদ্যুৎ দিঘীরপাড় এলাকার একটি টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সকাল ৭টার দিকে হঠাৎ বিকট একটি শব্দের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, এতে প্রায় ১০০টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে অধিকাংশ বাসিন্দা কর্মস্থলে যাওয়ার পর হঠাৎ একটি কক্ষ থেকে শব্দ শোনার পরপরই আগুন দেখা দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ায় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালালেও ব্যর্থ হয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে কাজ শুরু করে। আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।”

এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কার্যত নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

টিনশেড কলোনিতে ১০০টির বেশি কক্ষ পুড়ে ছাই, বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা

কালিয়াকৈর টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের ২ ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় : ০৪:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫