চট্টগ্রাম ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

মনোনয়ন পেয়ে কর্মীদের কৃতজ্ঞতা—শিবচরে নতুন রাজনৈতিক আলোচনা

মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী কামাল জামান মোল্লা ঘোষণা: শিবচরে উৎসাহ-উদ্দীপনা

গোলাম মওলা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২১:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর-১ (শিবচর) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন স্থানীয় নেতাকর্মীদের পরিচিত মুখ কামাল জামান মোল্লা। দলীয় এই মনোনয়ন ঘোষণার পর থেকেই শিবচরজুড়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং দলের জন্য ত্যাগ-তিতিক্ষা স্বীকার করায় তাঁর প্রতি আস্থা রেখেছে উচ্চপদস্থ নেতৃত্ব। তাঁরা বলেন, “কামাল জামান মোল্লা দলের সংকটে অবিচল ছিলেন। তিনি শিবচরের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।”

দলের আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে জেল-জুলুমের শিকার হন কামাল জামান মোল্লা। তবুও দলের প্রতি নিষ্ঠা রেখে তিনি রাজপথে সক্রিয় ছিলেন এবং বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যান।

মনোনয়ন পাওয়ার পর কামাল জামান মোল্লা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সাথে তিনি শিবচরের ভোটারদের ধানের শীষ প্রতীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে মাদারীপুর-১ আসনে নির্বাচনী জমজমাট পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মনোনয়ন পেয়ে কর্মীদের কৃতজ্ঞতা—শিবচরে নতুন রাজনৈতিক আলোচনা

মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী কামাল জামান মোল্লা ঘোষণা: শিবচরে উৎসাহ-উদ্দীপনা

আপডেট সময় : ১০:২১:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫