চট্টগ্রাম ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

“একটি গাছ মানে একটি প্রাণ”—মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে শিক্ষার্থীদের শপথ

আমতলীতে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা সভা ও মাদকবিরোধী শপথ গ্রহণ অনুষ্ঠিত

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে ধূমকেতুর তরুবীজ কর্মসূচির আওতায় ইয়ুথ ফাউন্ডেশনের সহযোগিতায় বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনামূলক সভা ও মাদকবিরোধী শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। “স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন” আয়োজন করে এ অনন্য কর্মসূচি।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় আমতলীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলায়মান হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও কালের কণ্ঠের আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ হায়াতুজ্জামান মিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিখিল চন্দ্র, খাদ্য অফিসের সহকারী ইসরাত জাহান, সংবাদকর্মী মোঃ মাইনুল ইসলাম রাজু, সিনিয়র শিক্ষক আঃ মান্নান ও বাইজিদ আহম্মেদ প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, অর্থ সম্পাদক আল আমিন, কর্মসূচি সম্পাদক সজিব, সদস্য শাকিল ও রাহাত।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম। তিনি বলেন, “আমরা মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি। হাত খরচের টাকা বাঁচিয়ে সমাজ উন্নয়নে কাজে লাগাই। একটি গাছ মানে একটি প্রাণ—এই বিশ্বাসেই আমরা কাজ করছি।”

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে মাদক ও বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য ভয়াবহ হুমকি। তরুণ প্রজন্মকে রক্ষায় এমন উদ্যোগ প্রতিটি বিদ্যালয়ে ছড়িয়ে দিতে হবে। স্বপ্নছোঁয়া যুব সংগঠন সত্যিই প্রশংসনীয় কাজ করছে।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি, সবাইকে গাছ লাগানোর অঙ্গীকার করানো হয় এবং মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শনের মাধ্যমে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

“একটি গাছ মানে একটি প্রাণ”—মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে শিক্ষার্থীদের শপথ

আমতলীতে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা সভা ও মাদকবিরোধী শপথ গ্রহণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫