চট্টগ্রাম ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শনিবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ৫৫ বছর বয়সী কালাম সরদার; সোমবার বাড়ির পেছনের ড্রেনের পাশ থেকে কাদামাটি মাখা মরদেহ উদ্ধার করে পুলিশ

নিখোঁজের দুই দিন পর ড্রেনের পাশে মিলল কালাম সরদারের মরদেহ

এস, এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি
  • আপডেট সময় : ১০:৪০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামে নিখোঁজের দু’দিন পর কালাম সরদার (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে ড্রেনের পাশ থেকে কাদামাটি মাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কালাম সরদার আগরদাড়ী গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, গত  (৮ আগস্ট) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাড়িতে ফেরেননি। এরপর স্ত্রী ও দুই ছেলে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরদিন বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুরকে জানানো হয়। তিনি থানায় অভিযোগ করার পরামর্শ দেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার সকালে পাশের বাড়ির এক নারী হাঁসের বাচ্চা খুঁজতে গিয়ে কালাম সরদারের বাড়ির পেছনে ড্রেনের কাছে কাদামাটি মাখা অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয়দের জানানো হলে খবর পেয়ে কালামের স্ত্রী ও সন্তানরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

খবর পেয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের বড় ছেলে গোল্ডেন ও ছোট ছেলে মামুন জানান, তাদের বাবার সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধ ছিল না। তবে পাশের নুর ইসলাম সরদারের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে বলে তারা দাবি করেন। তবে ওই বিরোধের সঙ্গে কালাম সরদারের মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

আশাশুনি থানার ওসি শামীম আহমদ খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন থাকায় এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

নিখোঁজের দুই দিন পর বাড়ির অদূরে কাদামাটি মাখা অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনায় আগরদাড়ী গ্রামসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কালাম সরদারের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পরই স্পষ্ট হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শনিবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ৫৫ বছর বয়সী কালাম সরদার; সোমবার বাড়ির পেছনের ড্রেনের পাশ থেকে কাদামাটি মাখা মরদেহ উদ্ধার করে পুলিশ

নিখোঁজের দুই দিন পর ড্রেনের পাশে মিলল কালাম সরদারের মরদেহ

আপডেট সময় : ১০:৪০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬