চট্টগ্রাম ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভাঙ্গাবাড়িয়া এলাকার জননী ছাত্রাবাস থেকে মরদেহ উদ্ধার; মৃত্যুর কারণ জানতে তদন্ত করছে পুলিশ

নওগাঁয় ছাত্রাবাস থেকে নওগাঁ সরকারি কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৪) নামে নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকালে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমন নওগাঁ জেলার মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইমন জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর ডাবল রুমে একাই বসবাস করতেন। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মামা ছাত্রাবাসে গিয়ে দরজায় বারবার কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হয়।

পরে ছাত্রাবাসের অন্যান্য আবাসিক শিক্ষার্থীদের সহায়তায় দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে ঘরের ফ্যান ঝুলানোর রডের সঙ্গে ইমনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত নওগাঁ সদর মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে নানা আলোচনা থাকলেও পুলিশ বলছে, তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। তদন্ত প্রতিবেদন ও ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভাঙ্গাবাড়িয়া এলাকার জননী ছাত্রাবাস থেকে মরদেহ উদ্ধার; মৃত্যুর কারণ জানতে তদন্ত করছে পুলিশ

নওগাঁয় ছাত্রাবাস থেকে নওগাঁ সরকারি কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আপডেট সময় : ১০:১৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬