চট্টগ্রাম ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

নড়াইলে এনসিপির পথসভায় কর্মসংস্থান, গণতন্ত্র ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের আহ্বান

নড়াইলে এনসিপির পথসভা: ‘দেশের সবচেয়ে বড় সংকট কর্মসংস্থান’—হাসনাত আব্দুল্লাহ

মোঃ তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় দলের কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের অন্যতম বড় সংকট এখন কর্মসংস্থান। শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চ এলাকায় অনুষ্ঠিত পথসভায় তিনি দেশের কর্মসংস্থান, চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র এবং জনগণের অধিকার নিয়ে বক্তব্য দেন।
বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, নির্বাচনের আগে বিএনপি পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। তিনি অভিযোগ করেন, কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে দেশে মাদক ও জুয়ার বিস্তার ঘটেছে।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের পর ভোটের ফলাফল চুরি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের রাজনীতিতে জবাবদিহি, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। তিনি এনসিপির রাজনৈতিক লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে একটি জবাবদিহিমূলক, গণমুখী এবং জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ সভায় অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন এনসিপি নেতা মো. জাহিদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নড়াইলে এনসিপির পথসভায় কর্মসংস্থান, গণতন্ত্র ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের আহ্বান

নড়াইলে এনসিপির পথসভা: ‘দেশের সবচেয়ে বড় সংকট কর্মসংস্থান’—হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় : ০৬:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬