চট্টগ্রাম ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বেচ্ছাশ্রমে প্রধান সড়কের ঝুঁকি দূর করলেন স্থানীয় তরুণরা, প্রশংসায় ভাসছেন মনির মিয়ার নেতৃত্বাধীন যুবকরা

আদমপুরে যুবকদের স্বেচ্ছাশ্রমে রাস্তার ঝোপঝাড় পরিষ্কার, নিরাপদ চলাচলে স্বস্তি ফিরল পথচারীদের

তানভীর ভুইয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আদমপুর গ্রামের উত্তরপাড়ায় স্থানীয় যুবকদের স্বেচ্ছাশ্রমে প্রধান সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার পাশে বেড়ে ওঠা বাঁশঝাড় ও ঝোপঝাড়ের কারণে পথচারী, মোটরসাইকেল আরোহী এবং শিক্ষার্থীদের চলাচলে যে ঝুঁকি তৈরি হয়েছিল, তা দূর হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আদমপুর উত্তরপাড়ার হাজি বাড়ি সংলগ্ন প্রধান সড়কের দুই পাশের বাঁশঝাড়ের ডালপালা রাস্তার প্রায় দুই ফুট পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়। বিশেষ করে প্রতিদিন এই পথ ব্যবহারকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে ছিল।

স্থানীয়দের ভাষ্যমতে, সড়কের অদূরেই অবস্থিত আদমপুর দারুন নাজাত নূরানি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন এই পথ ব্যবহার করায় অভিভাবকদের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। বিষয়টি দীর্ঘদিন ধরে স্থানীয়দের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

এ অবস্থায় স্থানীয় যুবক মনির মিয়ার নেতৃত্বে একদল তরুণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তার ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নেন। কয়েক ঘণ্টার পরিশ্রমে তারা রাস্তার দুই পাশের ঝোপঝাড় ও বাঁশের ডালপালা কেটে পরিষ্কার করেন। ফলে সড়কে দৃশ্যমানতা বৃদ্ধি পেয়েছে এবং যানবাহন ও পথচারীদের চলাচল আরও নিরাপদ হয়েছে।

এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী, যানবাহনের চালক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের তরুণরা এভাবে স্বেচ্ছাসেবামূলক কাজে এগিয়ে এলে জনদুর্ভোগ কমবে এবং সামাজিক দায়িত্ববোধ আরও শক্তিশালী হবে।
স্থানীয়রা ভবিষ্যতেও রাস্তার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্বেচ্ছাশ্রমে প্রধান সড়কের ঝুঁকি দূর করলেন স্থানীয় তরুণরা, প্রশংসায় ভাসছেন মনির মিয়ার নেতৃত্বাধীন যুবকরা

আদমপুরে যুবকদের স্বেচ্ছাশ্রমে রাস্তার ঝোপঝাড় পরিষ্কার, নিরাপদ চলাচলে স্বস্তি ফিরল পথচারীদের

আপডেট সময় : ০৬:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬