চট্টগ্রাম ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

সরকারি সহায়তায় ৫০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন, ৩০ হাজার টাকা করে নগদ অনুদান ও এতিম-দুঃস্থদের মাঝে শুকনা খাবার বিতরণ

হরিরামপুরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ

মোহাম্মদ আলী
  • আপডেট সময় : ১০:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ | ২১ জুলাই ২০২৬: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অতি দরিদ্র পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় হরিরামপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করীম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. শাহিনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসাইন, হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অতি দরিদ্র ৫০টি পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন এবং ৩০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া উপজেলার এতিম ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাবারও বিতরণ করা হয়।
উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে এ ধরনের সহযোগিতা তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সরকারি সহায়তায় ৫০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন, ৩০ হাজার টাকা করে নগদ অনুদান ও এতিম-দুঃস্থদের মাঝে শুকনা খাবার বিতরণ

হরিরামপুরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ

আপডেট সময় : ১০:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬