চট্টগ্রাম ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১১৬.৬২ গ্রাম স্বর্ণের বার, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করেছে ৪৯ বিজিবি।

যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক, নাভারন সীমান্তে পাচারের আগেই বিজিবির অভিযান

সেলিম রেজা তাজ
  • আপডেট সময় : ০৬:১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর, ১৩ জুলাই ২০২৬:  যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. তাজুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম জানান, তিনি ঢাকায় থেকে যশোর হয়ে নাভারন সীমান্ত দিয়ে স্বর্ণের বারটি ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন। আটক ব্যক্তির বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামে।

বিজিবির তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য ২৩ লাখ ৫৮ হাজার ৯৮৯ টাকা। জব্দ করা দুটি মোবাইল ফোনের মূল্য ১৩ হাজার টাকা এবং নগদ অর্থসহ মোট জব্দকৃত আলামতের মূল্য ২৩ লাখ ৭৪ হাজার ১৮৯ টাকা।
পরবর্তীতে আটক তাজুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা ঠেকাতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণ পাচারবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১১৬.৬২ গ্রাম স্বর্ণের বার, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করেছে ৪৯ বিজিবি।

যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক, নাভারন সীমান্তে পাচারের আগেই বিজিবির অভিযান

আপডেট সময় : ০৬:১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬