চট্টগ্রাম ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রবাসীদের সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত; বিশ্বনাথে শিক্ষার উন্নয়নে বাবুল মিয়ার মানবিক উদ্যোগের প্রশংসা

বিশ্বনাথে প্রবাসী বাবুল মিয়ার উদ্যোগে শতাধিক মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

আফজাল মিয়া
  • আপডেট সময় : ১০:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট বিশ্বনাথ| ২৯ জুন ২০২৬: সিলেটের বিশ্বনাথ উপজেলার নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

যুক্তরাজ্য প্রবাসী, বৈরাগীগাঁও মানিকপুর গ্রামের কৃতী সন্তান, ওল্ডহাম বিশ্বনাথ সোসাইটি ইউকের সহসভাপতি এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি বাবুল মিয়ার ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে সোমবার (২৯ জুন) এ শিক্ষা সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজামান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. সেবুল মিয়া।

অনুষ্ঠান পরিচালনা করেন সমাজকর্মী মশরফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সেবুল মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ টিপু এবং সমাজকর্মী সফিক মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী আব্দুল মতিন, নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সুনা মিয়া, আফতাব উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. সেবুল মিয়া বলেন, “প্রাথমিক শিক্ষা একজন শিশুর ভবিষ্যৎ গঠনের ভিত্তি। আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই প্রতিটি অভিভাবককে সন্তানের শিক্ষার প্রতি আরও যত্নবান হতে হবে।”

তিনি আরও বলেন, “যুক্তরাজ্যে অবস্থান করেও বাবুল মিয়া এলাকার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। এটি একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। প্রবাসীরা দেশের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”
স্থানীয়রা জানান, বাবুল মিয়ার এ উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার আগ্রহ বাড়াবে এবং সমাজের বিত্তবান ও প্রবাসীদের শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে আসতে উৎসাহিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রবাসীদের সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত; বিশ্বনাথে শিক্ষার উন্নয়নে বাবুল মিয়ার মানবিক উদ্যোগের প্রশংসা

বিশ্বনাথে প্রবাসী বাবুল মিয়ার উদ্যোগে শতাধিক মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

আপডেট সময় : ১০:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬