চট্টগ্রাম ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পলাতক আসামি হিসেবে অভিযুক্ত ছিলেন তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান গ্রেপ্তার

kurigram-ulipur-up-chairman-mokhlesur-rahman-arrested-under-anti-terrorism-act
  • আপডেট সময় : ০৯:২৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম | ১৫ জুন ২০২৬ : কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) গভীর রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান ওই এলাকার মফিজুল হকের ছেলে। তিনি তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পাশাপাশি আওয়ামী লীগের উলিপুর উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া সেতুর ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে এবং লাঠিসোঁটা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে সড়কে অবস্থান করেন। এ ঘটনায় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর উলিপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় মোখলেছুর রহমানকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছিল। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় অভিযুক্ত মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পলাতক আসামি হিসেবে অভিযুক্ত ছিলেন তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬