বাজার এলাকা প্রদক্ষিণ করে স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে শেষ হয় বর্ণাঢ্য মিছিল
বাজেট ঘোষণাকে ঘিরে কটিয়াদীতে বিএনপির উৎসবমুখর মিছিল
- আপডেট সময় : ০৫:৫০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি সরকারের (২০২৬-২৭) অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়ে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ, স্বাগত ও অভিনন্দন মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১২ জুন) বিকেলে কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টার সংলগ্ন দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম ফারুক চাষী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক চান মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আজিজুল হক শাহজাহান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস আলী, কৃষক দলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, পৌর যুবদলের সভাপতি জিল্লুর রহমান জিল্লু, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান ওবায়দুর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিব, সদস্য সচিব আশিক রহমান, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আবদুল আজিজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিলকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যায়।




















