চট্টগ্রাম ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

কচুয়া থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মাদক উদ্ধার, চারজনকে আদালতে প্রেরণ

কচুয়ায় মাদকবিরোধী অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও ২৭ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আনোয়ার হোসেন (রাজ)
  • আপডেট সময় : ০৩:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কচুয়া, চাঁদপুর | ১০ জুন ২০২৬: চাঁদপুরের কচুয়া উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করা হয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের সার্বিক তত্ত্বাবধানে কচুয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের কর্মকর্তারাও পৃথক অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. নাজমুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলার তুলপাই এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. দুলাল (৫৮)-এর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে এসআই মো. রুবেল সরকার কচুয়া পৌরসভার করইশ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল হোসেন (১৯)-এর কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। তার বিরুদ্ধেও পৃথক মামলা রুজু করা হয়েছে।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা কচুয়ার বুরগী এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল মিয়া (৩২)-এর কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। একইভাবে অধিদপ্তরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান বলরা এলাকায় অভিযান চালিয়ে মো. মহিন উদ্দিন (২৯)-এর কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত চার আসামিকে ১০ জুন ২০২৬ তারিখে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
কচুয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রমও অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কচুয়া থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মাদক উদ্ধার, চারজনকে আদালতে প্রেরণ

কচুয়ায় মাদকবিরোধী অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও ২৭ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৩:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬