চট্টগ্রাম ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে সাতক্ষীরার সন্তান আমিনুর রহমান আমিন; অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন তিনি

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা: যুবদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক হলেন আমিনুর রহমান আমিন, সাতক্ষীরায় উল্লাস

হাবিবুল্লাহ বাহার
  • আপডেট সময় : ০৯:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা | ৪ জুন ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাতক্ষীরার কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা ও রাজপথের পরীক্ষিত সংগঠক আমিনুর রহমান আমিন। তার এই পদপ্রাপ্তিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরাসহ দেশ-বিদেশে অবস্থানরত বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন আমিনুর রহমান আমিন। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জাতীয়তাবাদী শক্তির বিভিন্ন কর্মসূচিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি দীর্ঘদিনের ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

আমিনুর রহমান আমিনের পদপ্রাপ্তির খবরে সাতক্ষীরা জেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট ও শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হচ্ছে।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, আমিনুর রহমান আমিন একজন মেধাবী, পরিশ্রমী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতা। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও আধুনিক, তথ্যনির্ভর ও গতিশীল করতে সক্ষম হবেন।

এদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেতাকর্মীরা বলেন, যোগ্য ও ত্যাগী নেতৃত্বকে মূল্যায়নের মাধ্যমে বিএনপি ও যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে আমিনুর রহমান আমিন যুবসমাজকে সংগঠিত করতে এবং দলের নীতিগত কর্মকাণ্ডকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

নেতাকর্মীরা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের আন্দোলনে আমিনুর রহমান আমিনের নতুন দায়িত্ব দলকে আরও শক্তিশালী করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে সাতক্ষীরার সন্তান আমিনুর রহমান আমিন; অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন তিনি

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা: যুবদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক হলেন আমিনুর রহমান আমিন, সাতক্ষীরায় উল্লাস

আপডেট সময় : ০৯:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬