চট্টগ্রাম ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা; সীমান্তে উত্তেজনা

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ০৮:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট | ৩ জুন ২০২৬ : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর প্রধান পিলারের ৪৭ ও ৪৮ নম্বর সাব-পিলারের মধ্যবর্তী এলাকায় শূন্য রেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণের কার্যক্রম চালিয়ে আসছিল বিএসএফ। বিষয়টি নজরে আসলে স্থানীয় বাসিন্দারা বিজিবিকে অবহিত করেন।

খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নির্মাণকাজে বাধা দিলে উভয় বাহিনীর সদস্যদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।

তবে স্থানীয়দের অভিযোগ, বৈঠকের আগেই বিএসএফ সদস্যরা সীমান্তের কিছু অংশে কাঁটাতার স্থাপন করে ফেলেছে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থান গ্রহণ করেছে। বর্তমানে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে বিজিবি ও বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে সীমান্তবর্তী ধরঞ্জি ইউনিয়নের সদস্য লাইজুর রহমান বলেন, “বিএসএফ মাঝেমধ্যে তাদের পুরনো কাঁটাতারের বেড়া মেরামত করে থাকে। গত রাতে এমন একটি কাজ করতে গেলে বিজিবি আপত্তি জানায়। এর বাইরে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।”

উল্লেখ্য, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী সীমান্তের শূন্য রেখার নির্দিষ্ট দূরত্বের মধ্যে স্থায়ী অবকাঠামো নির্মাণ বা নতুন কাঁটাতারের বেড়া স্থাপনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমন্বয় ও অনুমোদনের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সীমান্ত বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পাঁচবিবি সীমান্তে আবারও বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা; সীমান্তে উত্তেজনা

আপডেট সময় : ০৮:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬