চট্টগ্রাম ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ঈদ-পরবর্তী কর্মসূচিতে বিদ্যালয় সংলগ্ন সড়ক সংস্কার, স্থানীয়দের মাঝে প্রশংসার ঝড়

হরিরামপুরে খলিলপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, জনদুর্ভোগ লাঘবে প্রশংসা

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫২:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাসেবী সংগঠন খলিলপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কার্যক্রম পরিচালিত হয়েছে।

ঈদ-পরবর্তী সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির সদস্যরা খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দীর্ঘদিনের জরাজীর্ণ ও চলাচল-অযোগ্য রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করেন। স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে ভোগান্তি দূর করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

রাস্তা সংস্কার কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন খলিলপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ সাব্বির হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ওবায়দুল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, পথচারী এবং সাধারণ মানুষকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কারের এ উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

জনস্বার্থে পরিচালিত এ ধরনের মানবিক কার্যক্রমকে স্বাগত জানিয়ে হরিরামপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। তিনি বলেন, সমাজের উন্নয়নে তরুণদের এমন অংশগ্রহণ অন্যদেরও অনুপ্রাণিত করবে।

খলিলপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ সাব্বির হোসেন বলেন, “আমাদের সংগঠন সবসময় এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনবান্ধব ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর এমন স্বেচ্ছাসেবী কার্যক্রম গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঈদ-পরবর্তী কর্মসূচিতে বিদ্যালয় সংলগ্ন সড়ক সংস্কার, স্থানীয়দের মাঝে প্রশংসার ঝড়

হরিরামপুরে খলিলপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, জনদুর্ভোগ লাঘবে প্রশংসা

আপডেট সময় : ০৮:৫২:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬