চট্টগ্রাম ০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে তর্কের জেরে দুই পক্ষের সংঘর্ষ, এলাকায় পুলিশি নজরদারি জোরদার

ফরিদপুরের সালথায় বাজিতে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০; হাসপাতালে ভর্তি কয়েকজন

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ১২:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সালথা, ফরিদপুর | ৩১ মে ২০২৬ ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে বাজিতে লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার (৩০ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাইদিয়া গ্রামের পান্নু শেখের চায়ের দোকানে কয়েকজন যুবক বাজিতে লুডু খেলছিলেন।

খেলার একপর্যায়ে তর্ক-বিতর্ক শুরু হলে তা দ্রুত উত্তেজনায় রূপ নেয়। পরে বিষয়টি স্থানীয় ইসারত মোল্লা ও শাজাহান মৃধার সমর্থকদের মধ্যে বিরোধে পরিণত হয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে একই গ্রামের ফারুক মুন্সি ও একরাম মাতব্বরের প্রচারণায় ইসারত মোল্লার পক্ষের লোকজন হাতুড়ি ও কাঠের বাটাম নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে শাজাহান মৃধার পক্ষের অন্তত চারজন গুরুতর আহত হন।

আহতদের মধ্যে এনায়েত মৃধা (৪৫) গুরুতর আহত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আরও কয়েকজন আহত ব্যক্তি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সংঘর্ষে উভয় পক্ষের মোট প্রায় ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে তর্কের জেরে দুই পক্ষের সংঘর্ষ, এলাকায় পুলিশি নজরদারি জোরদার

ফরিদপুরের সালথায় বাজিতে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০; হাসপাতালে ভর্তি কয়েকজন

আপডেট সময় : ১২:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬