চট্টগ্রাম ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শশীগঞ্জ বাজার সংলগ্ন আউটপোস্টে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প, অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ

তজুমদ্দিনে ৩৫২ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ কোস্ট গার্ড

ইমন রহমান
  • আপডেট সময় : ০১:২৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা | ১৭ মে ২০২৬ : উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় আবারও মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় আয়োজিত এক দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পেইনে ৩৫২ জন অসহায়, দুঃস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার (১৭ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজার সংলগ্ন কোস্ট গার্ড আউটপোস্টে এ মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়। কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগ নির্ণয়, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়। এতে বিশেষ করে নিম্ন আয়ের পরিবার, নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চলের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নিয়মিত মেডিক্যাল ক্যাম্প, ত্রাণ বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তারা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসা সেবা পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শশীগঞ্জ বাজার সংলগ্ন আউটপোস্টে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প, অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ

তজুমদ্দিনে ৩৫২ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ কোস্ট গার্ড

আপডেট সময় : ০১:২৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬