চট্টগ্রাম ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী সাংবাদিককে মারধর, বিচার দাবিতে সরব বিএমএসএস

মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে সাংবাদিকের ওপর আইনজীবীর হামলা, বিএমএসএস হরিরামপুরের তীব্র প্রতিবাদ

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ২৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী এক সাংবাদিকের ওপর আইনজীবীর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) হরিরামপুর উপজেলা শাখা।

ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ রানা পারভেজ, যিনি বাংলা টিভির জেলা প্রতিনিধি ও মানিকগঞ্জ জেলা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য। তিনি একটি দেওয়ানী মামলার (নং-১৫২/২২) বাদী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল মানিকগঞ্জ সদর সিনিয়র জজ আদালতে মামলার শুনানি শেষে আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় অভিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট মো. জিন্নাত আলী সাংবাদিক রানা পারভেজ ও তার আইনজীবীর পথরোধ করেন। একপর্যায়ে মামলার বিষয় নিয়ে তর্কের সৃষ্টি হলে জিন্নাত আলী অতর্কিতভাবে সাংবাদিকের ওপর হামলা চালান এবং তাকে লাঞ্ছিত করেন। এতে তিনি চোখে-মুখে আঘাতপ্রাপ্ত হন।

ঘটনার পরপরই বিষয়টি আদালতের বিচারককে অবহিত করা হয় এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার অনুরোধ জানানো হয়।

সাংবাদিক রানা পারভেজ জানান, এ ঘটনায় তিনি জেলা আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। আইনজীবী সমিতির নেতারা ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন।

জেলা দায়রা জজ আদালতের নাজির আব্দুল কাদের বলেন, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং ফুটেজ সংরক্ষিত আছে। প্রয়োজন হলে তা সরবরাহ করা হবে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমএম সফিউল আজম জানান, অভিযোগটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।

এদিকে অভিযুক্ত আইনজীবী মো. জিন্নাত আলী ঘটনার সত্যতা স্বীকার করে অনুতপ্ত বলে জানিয়েছেন।
বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী বলেন, আদালত প্রাঙ্গণে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হচ্ছে এবং দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।

সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী বলেন, একজন আইনজীবীর কাছ থেকে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে সাংবাদিক সংগঠনগুলো আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী সাংবাদিককে মারধর, বিচার দাবিতে সরব বিএমএসএস

মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে সাংবাদিকের ওপর আইনজীবীর হামলা, বিএমএসএস হরিরামপুরের তীব্র প্রতিবাদ

আপডেট সময় : ১২:২৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬