চট্টগ্রাম ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

রাবার ডেমের পানি ছাড়ার পর কাটাখালী সড়কের ভয়াবহ ধস, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ

রাবার ডেমের প্রভাবে চকরিয়ায় সড়ক ভাঙন, দুর্ভোগে শতাধিক পরিবার

মোঃআবদুল্লাহ (আল-মামুন)
  • আপডেট সময় : ০৭:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে রাবার ডেম থেকে পানি ছাড়ার পর হঠাৎ প্রায় ২০০ ফুট সড়ক ধসে খালে বিলীন হয়ে গেছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কাটাখালী সড়কে এ ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হারবাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন অন্তত ৩০০ পরিবারের মানুষ যাতায়াত করেন। সড়কটির পাশে দুটি মসজিদ ও একটি মাদ্রাসা থাকায় প্রতিদিন অসংখ্য মুসল্লি ও শিক্ষার্থী এ পথ ব্যবহার করে থাকেন। সড়কের বড় অংশ ধসে পড়ায় বর্তমানে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি আরও উদ্বেগজনক।

এলাকাবাসীর আশঙ্কা, আসন্ন বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল নামলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ার পাশাপাশি বসতবাড়ি বিলীন হওয়ার ঝুঁকিও রয়েছে।

স্থানীয় সচেতন মহল জানান, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার না করা হলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। এর ফলে কৃষিপণ্য পরিবহন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহসহ দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়বে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জিন্নাত আলী বলেন, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে, বড় ধরনের দুর্যোগ এড়াতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাবার ডেমের পানি ছাড়ার পর কাটাখালী সড়কের ভয়াবহ ধস, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ

রাবার ডেমের প্রভাবে চকরিয়ায় সড়ক ভাঙন, দুর্ভোগে শতাধিক পরিবার

আপডেট সময় : ০৭:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬