চট্টগ্রাম ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ঝড় ও শিলাবৃষ্টিতে পঞ্চগড়ে ব্যাপক কৃষি ক্ষতি, মাঠে নেমে কৃষকদের আশ্বস্ত করলেন এমপি

ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এমপি ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, দ্রুত সহায়তার আশ্বাস

মো. আল আমিন, আটোয়ারী (পঞ্চগড়)
  • আপডেট সময় : ১০:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) তিনি উপজেলার বলরামপুর ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং কৃষকদের খোঁজখবর নেন।

জানা যায়, সম্প্রতি বয়ে যাওয়া শক্তিশালী ঝড়ে আটোয়ারী উপজেলা-এর বিভিন্ন এলাকায় ব্যাপক কৃষি ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে মরিচ, ভুট্টা, বেগুন ও লাউসহ বিভিন্ন রবি ফসলের খেত সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় গাছ উপড়ে পড়েছে এবং শিলাবৃষ্টির কারণে উঠতি ফসল ধ্বংস হয়ে কৃষকরা চরম বিপাকে পড়েছেন।

এছাড়াও ঝড়ের তাণ্ডবে অনেক কৃষকের বসতবাড়ির টিন উড়ে যাওয়ায় বসবাসেও দুর্ভোগ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।

পরিদর্শনকালে এমপি নওশাদ জমির ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন। তিনি দ্রুত ক্ষতিগ্রস্তদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের নির্দেশ দেন।

এ সময় তিনি বলেন, “সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্তদের এই অপূরণীয় ক্ষতির বিষয়টি উচ্চপর্যায়ে তুলে ধরা হবে এবং দ্রুত সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।”

কৃষকদের স্বস্তি দিতে তিনি আরও জানান, যেসব কৃষকের কৃষি ঋণ রয়েছে, তাদের জন্য আগামী ৬ মাস কিস্তি স্থগিত রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

স্থানীয় কৃষকরা এমপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত সরকারি সহায়তা পাওয়ার আশা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঝড় ও শিলাবৃষ্টিতে পঞ্চগড়ে ব্যাপক কৃষি ক্ষতি, মাঠে নেমে কৃষকদের আশ্বস্ত করলেন এমপি

ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এমপি ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, দ্রুত সহায়তার আশ্বাস

আপডেট সময় : ১০:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬