চট্টগ্রাম ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

র‍্যাব-১৫ এর উদ্যোগে জনসচেতনতা ও বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন

চকরিয়ায় র‍্যাব-১৫ এর উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা

মোঃ আবদুল্লাহ আল-মামুন
  • আপডেট সময় : ০৫:৪২:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যুব সমাজকে বাঁচান’— এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় অনুষ্ঠিত হয়েছে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক মতবিনিময় সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চকরিয়া উপজেলার কাকারা রুদ্রপল্লী সর্বজনীন কালী মন্দির মাঠে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর এহতেশামুল হক খান।
বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ধনঞ্জয় দেবনাথ।

এসময় আরও উপস্থিত ছিলেন র‍্যাব-১৫ এর স্কোয়াড্রন লিডার মোঃ তৌহিদুল মবিন খান (স্কোয়াড কমান্ডার, সিপিএসসি),
ডুলাহাজারা কলেজের অধ্যাপক কৃষ্ণ কান্তি দে,
নতুন বাহারছড়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা এম আলা উদ্দিন ইমামী,
কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মঈন উদ্দিন রাকিব।

স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন—
ছাত্র প্রতিনিধি সাঈদ হাসান, তাপস দেব, ইমরানুল ইসলাম আলভী, ফুরকানুল ইসলাম, জিনিয়া ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থী আসিফা জান্নাত।

এছাড়াও বক্তব্য দেন মাদকাসক্ত থেকে সুস্থ জীবনে ফিরে আসা স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ সৈয়দ আলম।

বক্তারা বলেন, মাদকের বিষাক্ত ছোবলে সমাজের তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে। এ থেকে মুক্তি পেতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

পরে স্থানীয় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন র‍্যাব-১৫ এর মেজর মোঃ ফারহান উজ জামান (এএমসি)।

অনুষ্ঠান শেষে শিশু-কিশোর ও যুবকদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন মেজর এহতেশামুল হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

র‍্যাব-১৫ এর উদ্যোগে জনসচেতনতা ও বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন

চকরিয়ায় র‍্যাব-১৫ এর উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা

আপডেট সময় : ০৫:৪২:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫