চট্টগ্রাম ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

ভাইরাল ভিডিওর সূত্র ধরে ডিবির অভিযান, সদর কোট এলাকায় দুইজন গ্রেপ্তার

চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল: লালমনিরহাট ডিবির অভিযানে দুই চাঁদাবাজ আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আশিকুজ্জামান রানা
  • আপডেট সময় : ০৬:২৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুজ্জামান রানা |
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাট: অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) লালমনিরহাট সদর কোট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-এর সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে মোঃ মজমুল হক (৫০) ও মোঃ মোসলেম উদ্দিন ভোলা (৪০)-কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক মজমুল হক আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া এলাকার বাসিন্দা এবং মোসলেম উদ্দিন ভোলা লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা এলাকার বাসিন্দা।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় মজমুল হককে ১০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোসলেম উদ্দিন ভোলাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব, সহকারী কমিশনার (ভূমি), লালমনিরহাট সদর।
জেলা পুলিশ জানিয়েছে, চাঁদাবাজি, অনিয়ম ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভাইরাল ভিডিওর সূত্র ধরে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভাইরাল ভিডিওর সূত্র ধরে ডিবির অভিযান, সদর কোট এলাকায় দুইজন গ্রেপ্তার

চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল: লালমনিরহাট ডিবির অভিযানে দুই চাঁদাবাজ আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আপডেট সময় : ০৬:২৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬