চট্টগ্রাম ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

অজ্ঞাত চোরের হানা, তদন্তের আশ্বাস পুলিশের

রাজশাহীতে গণসৌচাগার নির্মাণসামগ্রী চুরি, ক্ষতির পরিমাণ ১২ লক্ষাধিক টাকা

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ০৬:২৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী সিটি করপোরেশনের আওতায় নির্মাণাধীন গণসৌচাগারের নির্মাণসামগ্রী চুরির ঘটনা ঘটেছে। মতিহার থানাধীন মোহনপুর ফ্লাইওভারের দক্ষিণ পাশে অবস্থিত একটি নির্মাণাধীন গণসৌচাগার থেকে বিপুল পরিমাণ মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জানে আলম ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মো. ফারুক হোসেন মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর ২০২৫ ইং রাত আনুমানিক ২টার দিকে মতিহার থানাধীন বিহাস (মোহনপুর) সংলগ্ন ফ্লাইওভারের দক্ষিণ পাশে নির্মাণাধীন পাবলিক টয়লেট প্রকল্পের স্টকইয়ার্ডে রাখা নির্মাণসামগ্রী অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়।

উল্লেখ্য, চুরি হওয়া প্রকল্পটি রাজশাহী মহানগরীর “সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতাভুক্ত।

যার টেন্ডার প্যাকেজ নং ডব্লিউ-৫৪(অ) এবং টেন্ডার আইডি নং ৭৩৯৪৩৩। এই প্রকল্পের আওতায় রাজশাহী মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে মোট ছয়টি গণসৌচাগার নির্মাণ করা হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, এর মধ্যে তিনটি গণসৌচাগারের নির্মাণসামগ্রী স্টকইয়ার্ড থেকে চুরি হয়েছে।

ঠিকাদার মো. ফারুক হোসেন দাবি করেন, চুরি হওয়া মালামালের আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষাধিক টাকা। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে— রড, সিমেন্ট, সিরামিক ও চায়না টাইলস, সাবমার্সিবল পাম্প, কলাপসিবল গেট, বিভিন্ন ধরনের স্যানিটারি সামগ্রী, ইলেকট্রিক্যাল মালামাল এবং নির্মাণকাজে ব্যবহৃত মিস্ত্রিদের হাতিয়ারসহ অন্যান্য উপকরণ।

চুরির ঘটনার পর হারানো মালামাল উদ্ধারে ব্যর্থ হয়ে অবশেষে আইনের আশ্রয় নিতে বাধ্য হন ভুক্তভোগী ঠিকাদার।

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, “বিষয়টি আমার জানা নেই। থানায় গেলে বিস্তারিত জানাতে পারবো। যদি এ ধরনের অভিযোগ হয়ে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অজ্ঞাত চোরের হানা, তদন্তের আশ্বাস পুলিশের

রাজশাহীতে গণসৌচাগার নির্মাণসামগ্রী চুরি, ক্ষতির পরিমাণ ১২ লক্ষাধিক টাকা

আপডেট সময় : ০৬:২৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬