চট্টগ্রাম ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

ফরিদপুরের সালথা উপজেলার পুটিয়া বাজারে মানসিক ভারসাম্যহীন যুবকের মর্মান্তিক মৃত্যু

সালথায় বাজারের মধ্যে যুবকের আত্মহত্যা, নিজেই পেটে ঢুকালেন চাকু

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০৪:২২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর):

ফরিদপুরের সালথা উপজেলায় প্রকাশ্য বাজারের মধ্যে এক যুবক নিজের পেটে চাকু ঢুকিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম জুবায়ের ব্যাপারী ওরফে জুবা (৩০)। তিনি ওই এলাকার আক্কাস ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুবায়ের দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি কথা বলতে পারতেন না এবং মৃগীসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন। এর আগেও নিজের শরীরে আঘাত করার প্রবণতা ছিল তার।

নিহতের বাবা আক্কাস ব্যাপারী জানান, সকালে বাজারে বাদশা কাকার আগমনের খবর শুনে জুবায়ের ধীরে ধীরে পুটিয়া বাজারের দিকে রওনা দেন। মুরাদের দোকানের সামনে পৌঁছালে হঠাৎ তিনি মাটিতে পড়ে যান। এ সময় দোকানে থাকা পিঁয়াজ-মরিচ কাটার একটি চাকু দিয়ে নিজের পেটে আঘাত করেন।

মুরাদ নামের ওই দোকানদার জানান, তিনি দোকানের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ চিৎকার শুনে তাকিয়ে দেখেন, জুবায়ের নিজের পেটে চাকু ঢুকিয়েছেন। তাৎক্ষণিকভাবে গুরুতর রক্তক্ষরণ দেখা না গেলেও পরে তাকে বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফরিদপুরের সালথা উপজেলার পুটিয়া বাজারে মানসিক ভারসাম্যহীন যুবকের মর্মান্তিক মৃত্যু

সালথায় বাজারের মধ্যে যুবকের আত্মহত্যা, নিজেই পেটে ঢুকালেন চাকু

আপডেট সময় : ০৪:২২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬