চট্টগ্রাম ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সাইন্টিফিক ক্যালকুলেটর হাতে পেয়ে উচ্ছ্বসিত বেতাগীর ৪৪০ শিক্ষার্থী

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার বেতাগী উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের ৪৪০ জন শিক্ষার্থীর মাঝে সাইন্টিফিক ক্যালকুলেটর বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বেতাগী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ক্যালকুলেটর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসাইন, বেতাগী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহীন, কাজির হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমেদ, সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম লাভলু, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক ফোরকান হোসেনসহ অন্যান্য শিক্ষাবিদরা।

বক্তারা বলেন, আধুনিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষা অর্জনে শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

ক্যালকুলেটর পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, সাইন্টিফিক ক্যালকুলেটর তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এর মাধ্যমে ত্রিকোণমিতি, পরিসংখ্যান ও বিভিন্ন সমীকরণ সহজে সমাধান করা সম্ভব হবে, যা পড়াশোনায় বড় সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সাইন্টিফিক ক্যালকুলেটর হাতে পেয়ে উচ্ছ্বসিত বেতাগীর ৪৪০ শিক্ষার্থী

আপডেট সময় : ০৭:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬