বেতাগীর কাজিরাবাদে দাখিল মাদ্রাসা মাঠে দাড়িপাল্লার পথসভায় গ্রামবাসীর ঐক্যবদ্ধ সমর্থন
কাজিরাবাদে জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের পথসভা: গ্রামবাসীর অংশগ্রহণ বৃদ্ধি
- আপডেট সময় : ১২:৪১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের দাখিল মাদ্রাসা ময়দানে মাগরিব নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের দাড়িপাল্লা প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা দায়রা জজ আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেতাগী উপজেলা সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেতাগী উপজেলা সভাপতি মো. বশির উদ্দিনসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় স্থানীয় গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তব্যে গ্রামবাসীরা বলেন, স্বাধীনতার পর থেকে বেতাগী উপজেলায় এখন পর্যন্ত স্থায়ী ও প্রকৃত প্রতিনিধি হিসেবে কোনো এমপি পাওয়া যায়নি। যারা এসেছেন, তারা ছিলেন সাময়িক সময়ের জন্য।
এবার সময় এসেছে বেতাগীর নিজস্ব এমপি প্রার্থী নির্বাচিত করার। এ লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে নেতৃবৃন্দ দাড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান।




















