চট্টগ্রাম ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

চেকপোস্টে আটক যুবকের তথ্যে পুলিশের অভিযানে গ্রেফতার জামায়াত নেতা

কুমিল্লায় চোরের তথ্যেই জামায়াত নেতার ওয়ারড্রবে মিললো বিদেশি পিস্তল ও গুলি

এ. কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৯২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা নগরীতে ছিনতাই ও চুরি বিরোধী নিয়মিত চেকপোস্ট চলাকালে এক যুবকের কাছ থেকে চাকু ও গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। ওই যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর এক নেতার ভাড়া বাসা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে কুমিল্লা জেলা কোতোয়ালি থানাধীন ইপিজেড ফাঁড়ির একটি টহল টিম নগরীর টমসম ব্রিজ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহজনকভাবে হেঁটে আসা মো: আরিফুর রহমান (২৫) নামের এক যুবককে তল্লাশি করলে তার কাছ থেকে একটি চাকু ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তার মোবাইল ফোন পরীক্ষা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ থানা ও ইপিজেড ফাঁড়ির যৌথ পুলিশ টিম কুমিল্লা ইবনে তাহমিয়া স্কুলের পূর্ব পাশে অবস্থিত চারতলা ভবনের নিচতলায় অভিযান চালায়।
অভিযানে অ্যাডভোকেট মাহমুদুল হক মাসুমের বেডরুমের ওয়ারড্রবের ভেতর থেকে ৫ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং আলাদা আরও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অপর আসামি মো: আরিফুর রহমান কুমিল্লা ধর্মপুর এলাকার মোক্তার বাড়ির খোরশেদ আলমের ছেলে। আর গ্রেফতারকৃত অ্যাডভোকেট মাহমুদুল হক মাসুম ধর্মপুর এলাকার আব্দুল মতিনের ছেলে। তিনি বর্তমানে কুমিল্লা সদর দক্ষিণ থানার উত্তর আশরাফপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চেকপোস্টে আটক যুবকের তথ্যে পুলিশের অভিযানে গ্রেফতার জামায়াত নেতা

কুমিল্লায় চোরের তথ্যেই জামায়াত নেতার ওয়ারড্রবে মিললো বিদেশি পিস্তল ও গুলি

আপডেট সময় : ০৯:৫৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬