চট্টগ্রাম ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

তেঁতুলবাড়িয়া স্কুল মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল

নলছিটির রানাপাশায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

মাহবুব হাসান
  • আপডেট সময় : ১০:২৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব হাসান |
ঝালকাঠি স্টাফ রিপোর্টারঃ

বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাদ আসর রানাপাশা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে রানাপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি আজও জনগণের পক্ষে রাজপথে রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম মান্না, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি, ঝালকাঠি জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মো. সবুর মোল্লা, রানাপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার আলী জুলহাস সিকদারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে ঝালকাঠি-২ আসনের ধানের শীষের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে বিজয়ী করতে ভোট প্রার্থনা করেন।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তেঁতুলবাড়িয়া স্কুল মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল

নলছিটির রানাপাশায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

আপডেট সময় : ১০:২৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬