চট্টগ্রাম ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পর জরিমানার খবর শুনে অসুস্থ হয়ে হোটেল ম্যানেজারের মৃত্যু

গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানের পর হৃদরোগে হোটেল ম্যানেজারের মৃত্যু

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ০৩:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ১২১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পর জরিমানার খবর সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে এক হোটেল ম্যানেজারের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মাহবুবুর রহমান (৫৫)। তিনি শহরের সুপরিচিত খাবার হোটেল ‘সম্পা হোটেল’-এর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বুধবার বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকার সম্পা হোটেলে অভিযান পরিচালনা করে।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হোটেল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার আদেশ শোনার পরপরই হোটেলের ম্যানেজার মাহবুবুর রহমান মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হোটেলের কর্মচারী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

এই ঘটনার পর চৌরঙ্গী এলাকার ব্যবসায়ীদের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতের সহকর্মীরা জানান, মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে হোটেলটির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে আসছিলেন।

হঠাৎ অভিযানে বড় অঙ্কের জরিমানার বিষয়টি তিনি মানসিকভাবে মেনে নিতে না পারায় এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।

নিহত মাহবুবুর রহমানের বাড়ি গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গা এলাকার রসুলপাড়ায়। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পর জরিমানার খবর শুনে অসুস্থ হয়ে হোটেল ম্যানেজারের মৃত্যু

গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানের পর হৃদরোগে হোটেল ম্যানেজারের মৃত্যু

আপডেট সময় : ০৩:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬