চট্টগ্রাম ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

সীতাকুন্ড মাদামবিবির হাটে আগুনে ১২টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে সীতাকুণ্ডের আগুন, কোটি টাকার ক্ষতি

সারাদেশ৭১,চট্টগ্রাম
  • আপডেট সময় : ১২:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বুধবার রাতের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডে অন্তত ১২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে আগুন লাগে এবং অল্প সময়ের মধ্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে মো. নুরউদ্দিন, জাবেদ, সুমন ও ইব্রাহীমসহ আরও কয়েকজন রয়েছেন। আগুনে দোকানগুলোর ভেতরে থাকা পুরাতন জাহাজের যন্ত্রাংশ, লোহালক্কড় ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং চট্টগ্রাম শহরের বায়েজিদ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মামুন জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব তদন্তের পর নিশ্চিত করা যাবে। তবে, এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সীতাকুন্ড মাদামবিবির হাটে আগুনে ১২টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে সীতাকুণ্ডের আগুন, কোটি টাকার ক্ষতি

আপডেট সময় : ১২:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬