চট্টগ্রাম ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

আমির ভান্ডার সংসদের উদ্যোগে ওরশ উপলক্ষে সংবাদ সম্মেলন, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা

পটিয়ায় আমির ভান্ডার ওরশ উপলক্ষে সংবাদ সম্মেলন,শান্তিপূর্ণ আয়োজনের আহ্বান

ফারুকুর রহমান বিনজু
  • আপডেট সময় : ০৫:০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ২১৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফারুকুর রহমান বিনজু | পটিয়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের পটিয়ায় মাইজভান্ডার শরীফের অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা ও মাইজভান্ডারি তরিকার মহান প্রবর্তক খাতেমুল আওলাদ,গউছুল আজম হযরত মাওলানা শাহসুফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি (ক.)-এর দ্বি-শত বেলায়ত বার্ষিকী এবং আমিরুল আউলিয়া শাহসুফী সৈয়দ আমিরুজ্জমান (ক.)-এর মহান বেলায়ত বার্ষিকীর প্রধান ওরশ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আমির ভান্ডার সংসদ ও ওরশ পরিচালনা কমিটির আয়োজনে সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টায় দরবার প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আসন্ন ওরশ শরীফে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার আশেকান ভক্তবৃন্দের নিরাপদ ও শান্তিপূর্ণ যাতায়াত এবং সুশৃঙ্খল উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওরশ শরীফ চলাকালীন সাউন্ড বক্সের অতিরিক্ত ব্যবহার, বাদ্যযন্ত্র, মেমোরি কার্ড ও পেনড্রাইভে রেকর্ড বাজানো, ডিজে গাড়ি, বাজি ও ফটকা, অশ্লীলতা, ইভটিজিং ও যেকোনো ধরনের অসামাজিক কার্যকলাপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

ওরশ উপলক্ষে প্রদানকৃত হাদিয়া হিসেবে গরু, মহিষ, ছাগলসহ অন্যান্য সামগ্রী ওরশের একদিন পূর্বেই দরবারে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া কম সাউন্ডে সেমা মাহফিল পরিচালনা,রাত ৩টার মধ্যে মিলাদ ও আখেরি মুনাজাত শেষ করা এবং দরবারের নির্ধারিত সীমানার মধ্যে কোনো ধরনের মেলা বা দোকান বসানো নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে দরবারের আওলাদ পাক আমেরীগণ, পুলিশ প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, আমির ভান্ডার সংসদ ও ওরশ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ওরশ আয়োজনের জন্য সবার সহযোগিতা কামনা করে মুনাজাত পরিচালনা করেন সংসদের সভাপতি শাহসুফী সৈয়দ তৌহিদ শাহ আমেরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আমির ভান্ডার সংসদের উদ্যোগে ওরশ উপলক্ষে সংবাদ সম্মেলন, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা

পটিয়ায় আমির ভান্ডার ওরশ উপলক্ষে সংবাদ সম্মেলন,শান্তিপূর্ণ আয়োজনের আহ্বান

আপডেট সময় : ০৫:০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬