চট্টগ্রাম ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

আদিতমারীর সীমান্তবর্তী এলাকায় তীব্র শীত ও ঘন কুয়াশায় চারা ধান নষ্ট, কৃষকেরা খাবারের সংকটে

পৌষের তীব্র শীতে চারা ধান হলুদ হয়ে নষ্ট, সীমান্তবর্তী আদিতমারীর কৃষকের হাহাকার

সঞ্জয় কুমার
  • আপডেট সময় : ১০:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সঞ্জয় কুমার | আদিতমারী প্রতিনিধিঃ

আদিতমারী উপজেলার সীমান্তবর্তী এলাকা গুলোতে এই পৌষ মাসে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে চারা ধান নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকরা হিমেল বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ফসলির উপর ক্ষতির মুখে পড়েছেন।

ভেলাবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোঃ আশরাফ উদ্দিন (৬৫) জানান, “এবারের শীত এত তীব্র যে, আমার দশ বিঘা জমির চারা ধান এখন হলুদ হয়ে মরে যাচ্ছে। সীমান্ত এলাকার চারাবীজগুলোও নষ্ট হয়ে গেছে।”

দুর্গাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শ্রী মহেন্দ্রনাথ বর্মন (৬০) বলেন, “পাঁচ বিঘা জমিতে রোপণ করা ধান চারা হলুদ হয়ে পচে যাচ্ছে। সাধারণ মানুষের জীবনধারা বিপর্যস্ত। এখন চিন্তায় পড়েছি, এই ধান না থাকলে আমরা কী খাবো?”

ভেলাবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শ্রী কৃষ্ণকান্ত বর্মন (৬০) বলেন, “শীতের কারণে মানুষ, গরু ও ছাগল ঘর থেকে বের হতে পারছে না। চারা ধান পচে যাচ্ছে, যদি আবাদ করতে না পারি তাহলে খাবারের সংকট হবে।”

ইউপি সদস্য মোঃ জমশের আলী বলেন,“বিশ দিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীতে ফসলি নষ্টের পথে। আল্লাহর রহমতে যদি কয়েক দিন ভালো থাকে, সমস্যা সামাল দিতে পারব। কৃষকরা যেন সুন্দরভাবে ফসল ফলাতে পারে, সেই প্রার্থনা করছি।”

কৃষকেরা বলছেন, এই ধরনের তীব্র শীত এবং বাতাস চলমান থাকলে আগাম ফসলের ক্ষতি এড়ানো যাবে না। তারা সরকারের কাছে জরুরি সহায়তার জন্যও আবেদন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আদিতমারীর সীমান্তবর্তী এলাকায় তীব্র শীত ও ঘন কুয়াশায় চারা ধান নষ্ট, কৃষকেরা খাবারের সংকটে

পৌষের তীব্র শীতে চারা ধান হলুদ হয়ে নষ্ট, সীমান্তবর্তী আদিতমারীর কৃষকের হাহাকার

আপডেট সময় : ১০:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬