চট্টগ্রাম ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

পাঁচবিবির ধানসিঁড়ি আবাসিক এলাকায় গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিরাপ উদ্ধার

পাঁচবিবিতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, আটক ১

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক বিরোধী বিশেষ অভিযানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাহফুজার রহমান (২৬) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট-২০ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা পৌরসভার ধানসিঁড়ি আবাসিক এলাকায় একটি গোডাউনে অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পাঁচবিবিতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে টহলদল অবস্থান নেয়। পরে তথ্যের সত্যতা যাচাই করে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস-এর নির্দেশে দুটি বিশেষ টহলদল লাঙ্গলহাটি মোড় থেকে প্রায় ১০০ গজ উত্তরে ধানসিঁড়ি আবাসিক এলাকার একটি গোডাউন তল্লাশি করে।
তল্লাশীকালে গোডাউন থেকে অবৈধ একেএল-ওয়ান, জেনসি, লায়ন জুস, গাছন্তর, বাজী, কসপা, টাস, এমএল আগুন, কসমিকু, জিনিক জিনসিন, ফাইটন, আলভা স্পার্ক, ফুডস ম্যাংগে ড্রিংস ও প্রোকিউআর-৩ জিআর বিষ-১০সহ বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের বাজার মূল্য আনুমানিক ৪৩ লাখ ১ হাজার ৭শ টাকা।

আটক মাহফুজার রহমান উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের বাবু হোসেনের ছেলে। তাকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস বলেন, মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি মাদকবিরোধী কার্যক্রমে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পাঁচবিবির ধানসিঁড়ি আবাসিক এলাকায় গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিরাপ উদ্ধার

পাঁচবিবিতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, আটক ১

আপডেট সময় : ০৩:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫