সোনারগাঁয়ে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ছাত্রদলের গণসংযোগ
নোয়াগাঁওয়ে ধানের শীষের পক্ষে ছাত্রদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
- আপডেট সময় : ০৭:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে নোয়াগাঁও ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর টিটির বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পরিচালিত হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রদানের আহ্বান জানান।
কর্মসূচিতে নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন। পাশাপাশি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডসহ বিভিন্ন জনবান্ধব কর্মসূচি নিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক হাবিব শিকদার, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মামুন ফকির, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি ওবায়দুল হক সবুজ, যুগ্ম সম্পাদক জোনায়েদ রাব্বি, সরকারি সফর আলী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সালমান ওয়াজেদ, প্রচার সম্পাদক মোঃ শাহিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
ছাত্রদলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সোনারগাঁয়ের সাধারণ মানুষ সচেতনভাবে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ভোট দিয়ে এলাকার উন্নয়নে অংশগ্রহণ করবেন।






















