চট্টগ্রাম ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় সন্ত্রাস ও মাদক চক্রের নেতা বুইস্যা গ্রেপ্তার

চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী বুইস্যা অস্ত্র ও গুলিসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার

সারাদেশ৭১,চট্টগ্রাম
  • আপডেট সময় : ০৮:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহীদুল ইসলাম ওরফে বুইস্যাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২০ ডিসেম্বর) রাতের অভিযান চালিয়ে নগরের চান্দগাঁও থানার ফিনলে সাউথ সিটি এলাকা থেকে তাকে আটক করা হয়। বুইস্যার কাছ থেকে একটি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বুইস্যা বিদেশে পালিয়ে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড়ো সাজ্জাদের অনুসারী। তিনি চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় অস্ত্র ব্যবসা, ইয়াবা ও অন্যান্য মাদক কারবারের সঙ্গে জড়িত। বিভিন্ন কিশোর গ্যাংয়ের মাধ্যমে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই এবং অপহরণের মতো অপরাধ চালাতেন।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২১ জুলাই বুইস্যা ও ‘টেম্পো’ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি হয়। পরে যৌথ অভিযানে বুইস্যা গ্রুপের ১১ সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়। চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, বুইস্যা ও তার গ্যাং চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। বুইস্যার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজি, নাশকতা ও মাদক সংক্রান্ত ৪২টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় সন্ত্রাস ও মাদক চক্রের নেতা বুইস্যা গ্রেপ্তার

চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী বুইস্যা অস্ত্র ও গুলিসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫