চট্টগ্রাম ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোলা-৩ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ

ধানের শীষে রাজনৈতিক স্বপ্ন বুনলেন আ.লীগের সাবেক কাউন্সিলর হাজী জুলফিকার মুন্সি, বিএনপিতে যোগদান

ইমন রহমান | ভোলা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা জেলা প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল তৎপরতা। দলীয় গণসংযোগ ও নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকরা। সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখার আহ্বান জানানো হচ্ছে।

ঠিক এমন সময়েই ভোলা জেলার লালমোহন উপজেলা রাজনীতিতে সৃষ্টি হয়েছে নতুন চমক। লালমোহন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী জুলফিকার মুন্সি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

গত ১২ ডিসেম্বর শুক্রবার বিকেলে ঢাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ আসনের ছয় বারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের বাসভবনে ফুল দিয়ে বিএনপিতে তার আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়।

এ সময় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম হাজী জুলফিকার মুন্সিকে বিএনপির রাজনীতিতে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে, তার যোগদানে ভোলা-৩ আসনে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতার বিএনপিতে যোগদান ভোলা-৩ আসনের স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা, উদ্দীপনা ও রাজনৈতিক বিশ্লেষণের জন্ম দিয়েছে।

এ বিষয়ে হাজী জুলফিকার মুন্সির বক্তব্য জানার জন্য একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

এদিকে আওয়ামী লীগের একজন সাবেক নেতার বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মাঝেও তৈরি হয়েছে কৌতূহল। কেউ কেউ মনে করছেন, আওয়ামী লীগ থেকে একের পর এক নেতা বিএনপিতে যোগ দিলে তা স্থানীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে, আবার কেউ আশঙ্কা প্রকাশ করছেন—এসব যোগদান দলীয় রাজনীতিতে নতুন সংকট ডেকে আনবে কি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোলা-৩ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ

ধানের শীষে রাজনৈতিক স্বপ্ন বুনলেন আ.লীগের সাবেক কাউন্সিলর হাজী জুলফিকার মুন্সি, বিএনপিতে যোগদান

আপডেট সময় : ১০:৫৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫