মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৮ নং বিজবাগ ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে এক প্রীতি সট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলাটি অনুষ্ঠিত হয় এক মনোরম ও শান্ত পরিবেশে।
এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে বিভিন্ন ওয়ার্ডের যুব দল। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৭ নং ওয়ার্ড দল এবং রানার্সআপ হয় ১ ও ২ নং ওয়ার্ড উত্তর দল।
খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ উপজেলা শাখার নেতা মাওলানা নূরুল আফসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নূরুল হুদা মিলন।
বক্তব্যে অতিথিরা বলেন, যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিজয় দিবসের মতো একটি তাৎপর্যপূর্ণ দিনে এ ধরনের আয়োজন যুবকদের দেশপ্রেম ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ক্রীড়ানুরাগী দর্শক এবং বিপুল সংখ্যক যুবক উপস্থিত ছিলেন।