শাকিল হোসেন|কালিয়াকৈর,গাজীপুর প্রতিনিধি:
কালিয়াকৈর উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে কালিয়াকৈর পৌর ৫ নং ওয়ার্ড ছাত্রদল।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলা সদরের কেন্দ্রীয় স্বাধীনতা ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি এই বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শ্রদ্ধা নিবেদন ও র্যালিতে কালিয়াকৈর পৌর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সারোয়ার হোসেন হৃদয়, ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জিহাদ, যুগ্ম সম্পাদক ফাহাদ, রিফাত, সিফাত, সাহেদ, মো. সিয়াম হোসেন, আলামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।