ভারতের রূপি মার্কিন ডলারের তুলনায় ধারাবাহিকভাবে মূল্য হারাচ্ছে। আজ মঙ্গলবার বাজার খোলার পর এক ডলারের বিপরীতে রূপির মূল্য ৯১.০৭১-এ দাঁড়িয়েছে। এটি রূপির ইতিহাসে সর্বনিম্ন স্তর।

বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি বিনিয়োগকারীদের পুঁজি প্রত্যাহারের কারণে রূপির পতন বাড়ছে। দিনের শুরুতে রূপির দাম ৯০.৮৩-এ পৌঁছায় এবং পরে ০.১ শতাংশ কমে ৯০.৭৯-এ নেমে আসে।

ভারতের বাজার বিশ্লেষকরা আশা করছেন, এই ধারা অব্যাহত থাকলে আগামী এক মাসের মধ্যে এক ডলারের বিনিময় রেট ৯২ রুপিতে পৌঁছাতে পারে। অর্থনীতিবিদদের মতে, রূপির পতন নতুন নয়, তবে গতির অভাবনীয় বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

বিদেশি পুঁজি প্রত্যাহার এবং মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি ভারতীয় অর্থনীতিতে পড়ছে। বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।