মহান বিজয় দিবস উপলক্ষে ‘সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’ সিলেট জেলা ও বিভাগীয় কমিটির উদ্যোগে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান, বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি কবি সুনির্মল সেন, জেলা শাখার উপদেষ্টা আলেয়া ফেরদৌস তুলি, সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু, বিভাগীয় সদস্য ফয়ছল কাদির ও মোশাররফ হোসেন খান, জেলা সহ-সভাপতি আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সদস্য ফরহাদুজ্জামান চৌধুরী, মো: শিহাব উদ্দিন, লাহিন আহমদ এবং গোলাপগঞ্জ উপজেলা কমিটির সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মনসুর আহমদ শাপলু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৃহত্তর শিবগঞ্জ ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আহবায়ক মো: খায়রুল ইসলাম (খায়ের), সংগঠনের সদস্য জামিল আহমদ, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি রাসেল আলী, অর্থ সম্পাদক টিটুল আহমদ, দপ্তর সম্পাদক আতা এলাহী ও অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ।
কামাল খান বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় দেশের ৩০ লাখ মানুষের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ অর্জন করি। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারিনি। আজও কিছু অপশক্তি আমাদের মানচিত্র পরিবর্তনের চেষ্টা করছে। মহান বিজয়ের এই দিনে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন সংকল্প নিতে হবে যেন কোনো অপশক্তি আমাদেরকে আর পরাভূত করতে না পারে।”