মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে যশোরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সদস্য এস এম তাজাম্মুল, নুর ইসলাম নাহিদ, তহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মাবিয়া রহমান, সদস্য সাব্বির হাসান, মাসুম বিল্লাল, আবু রায়হান, জাহিদ হোসেন ও মাসুদ রানা প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রতিষ্ঠাতা সদস্য এস এম তাজাম্মুল বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় গৌরবময় দিন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা আমাদের নৈতিক দায়িত্ব।

অপরদিকে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সাংবাদিকতা চর্চার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়াই আমাদের অঙ্গীকার।