মাহিদুল ইসলাম ফরহাদ|চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গণ উন্নয়ন কেন্দ্র ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ইউএসডিওএস ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস (এফএসটিআইপি) প্রকল্পের আওতায় সোমবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মডেল মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন প্রজেক্ট অফিসার ফারজানা সারমিন।
বাল্যবিবাহের সামাজিক ও আইনগত ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনামূলক বক্তব্য প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া, সাংবাদিক জমশেদ আলী, মাওলানা মোঃ আরিফুল ইসলাম এবং কাজী মোঃ দুরুল আলম।
আলোচনা সভায় স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধি, ইমাম, শিক্ষক, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
সভায় বাল্যবিবাহ রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।