বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শহীদ সমাধিস্থলে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক। আরও উপস্থিত ছিলেন বিআরটিএ’র মোটরযান পরিদর্শক আব্দুল খাবীরু, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাজেদুল ইসলাম, উচ্চমান সহকারী মাহফুজুল করিমসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে শাহাদাত বরণ করেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। পরবর্তীতে তাকে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।