বান্দরবান প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল লামা উপজেলা শাখার উদ্যোগে ১০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা কৃষক দলের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক দল লামা উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম, লামা পৌর কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ইদ্রিস, লামা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আমির হোসেন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মজিবুল হক মিলন, মোহাম্মদ জিয়াবুল, রূপসী পাড়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোহাম্মদ মোস্তফা এবং বিএনপি লামা উপজেলা ও পৌর শাখার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শেষে দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।