৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে লৌহজং উপজেলায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামী শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
লৌহজং উপজেলা পরিষদ সামনে মঙ্গলবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। যুবসমাজ যদি সজাগ, সচেতন ও সংগঠিত হয়, তবে দুর্নীতির শেকড় অনেকটাই দুর্বল করা সম্ভব।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসন, জনগণ ও তরুণদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা আরও বলেন, দুর্নীতিবিরোধী চেতনাকে পরিবার, সমাজ ও প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে হবে।
উপজেলায় এই ধরনের উদ্যোগ যুবসমাজকে সচেতন ও দায়িত্বশীল করে গড়ে তুলতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।