সামছু উদ্দিন লিটন, নোয়াখালী সংবাদদাতা
এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক আবদুল্লাহ ওয়াদুদ, পরিচালক আবু তাহের, ভিপি মফিজুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা।
মাদ্রাসার মহাতামিম মাওলানা রহিম উল্লাহ বশিরী বলেন:
“আমাদের ছাত্রদের জায়গা হয় না বলে অনেকসময় মসজিদে থাকতে হয়। ১৬ লক্ষ টাকা দেনা করে ভবনের চতুর্থ তলার কাজ শেষ করেছি। যদি কোনো মহত ব্যক্তি এই দেনার অর্থ প্রদান করেন, তবে মাদ্রাসাটি সম্পূর্ণ দেনা মুক্ত হবে।”
অনুদান প্রদানকারীদের তালিকা
- ভ্যালিনা গ্রুপ চেয়ারম্যান মানিক – ভবনের জন্য ৫০,০০০ টাকা ও এতিমদের জন্য ৫,০০০ টাকা।
- টপ স্টার গ্রুপ পরিচালক এবিএম শাহাদাত হোসেন – ৫০,০০০ টাকা।
- টপ স্টার গ্রুপ এমডি ও সৈয়দ হারুন ফাউন্ডেশন চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ – ভবনের জন্য ১,০০,০০০ টাকা ও এতিমদের জন্য ৫০,০০০ টাকা।
অনুষ্ঠানের শেষে মাওলানা রহিম উল্লাহ বশিরীর নেতৃত্বে দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশের শান্তি, মাদ্রাসার উন্নয়ন এবং এতিমদের কল্যাণ কামনা করা হয়।