লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামী শুদ্ধতা” স্লোগানকে সামনে রেখে লৌহজং উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবচেয়ে বড় শক্তি তরুণরাই। তারা যদি সচেতন ও সংগঠিত হয়, তাহলে দুর্নীতির শেকড় দুর্বল হবে।
বক্তারা আরও বলেন, প্রশাসন, জনগণ এবং তরুণদের সমন্বিত ভূমিকার মাধ্যমে দুর্নীতি দমন সম্ভব। পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।